1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

টেকনাফ বাহারছড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন ডাকাত আটক, মাদক ও অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৪৮৮ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

 

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে অভিযান চালিয়ে রোহিঙ্গা ডাকাত নুরুল আলমের ছোট ভাইসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। এসময় ২ হাজার পিস ইয়াবা, দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। শুক্রবার (২৬ মার্চ)সকাল ৭ টার দিকে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বড়ডেইল এলাকার ডাকাত কামরুলের বাড়িতে এ অভিযান চালানো হয়।আটককৃতরা হলেন, বাহারছড়া শামলাপুর বড়ডেইল এলাকার নুরুল আলমের সহযোগী ডাকাত কামরুল (৩৫) , টেকনাফের নয়াপাড়া আনসার ক্যাম্পে হামলা করে আনসার কমান্ডার হত্যার পর অস্ত্র লুটের ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা ডাকাত (নিহত) নুরুল আলমের ছোট ভাই কামাল সাদেক (২৪) ও তার সহযোগী মো. আলী (২৬) কে আটক করা হয়। কামাল সাদেক ও মো. আলী রোহিঙ্গা নাগরিক এবং টেকনাফ মুছনী রোহিঙ্গা ক্যাম্পের হ্যাস ব্লক ও এ ব্লকের বাসিন্দা।
আটক কামরু বাহারছড়া বড় ডেইল এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা বলেন, মাদকের বড় চালানের খবরের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় তিনজনকে ইয়াবা, এলজি ও কার্তুজসহ আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্য ও অপহরণসহ মুক্তিপণ আদায়ের মতো নানান অপরাধে জড়িত। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off