1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

গণমাধ্যম ও গণতন্ত্র একে অপরের অনুষঙ্গ, সাংবাদিক রোজিনা ইসলামকে জামিন

  • আপডেট সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪১৭ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক,

সাংবাদিক রোজিনা ইসলামকে জামিন দেওয়ার আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এক পর্যবেক্ষণে বলেছেন, সাংবাদিক রোজিনাকে আরও দায়ীত্বশীল হতে হবে। তাকে পেশাগত দায়িত্বপালনে আরও সতর্ক হয়ে কাজ করতে হবে।তিনি এও বলেন, গণমাধ্যমের কারণে সব প্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল আচরণ করতে হয়। গণমাধ্যম ও গণতন্ত্র একে অপরের অনুষঙ্গ। আদালত ও গণমাধ্যম একে অপরের বাধা হিসেবে কাজ করে না। বরং পরিপূরক হিসেবে কাজ করে।এসময় রাষ্ট্রপক্ষ ও রোজিনা ইসলামের আইনজীবীদের উদ্দেশে বিচারক বাকী বিল্লাহ বলেন, সাংবাদিক রোজিনাকে আরও দায়ীত্বশীল হতে হবে। তাকে পেশাগত দায়িত্বপালনে আরও সতর্ক হয়ে কাজ করতে হবে।এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু বলেন, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালত রোজিনা ইসলামের পাসপোর্ট বা মুচলেকা নিয়ে যদি জামিন দেন, তাহলে আমাদের কোনো আপত্তি নেই।রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার সাংবাদিকদের বলেন, আদেশের নথিতে বিচারকের স্বাক্ষর হওয়ার পর যথাযথ প্রক্রিয়া শেষ করা হবে। এরপর সব কাগজপত্র যাবে কারাগারে। তখন মুক্তি পাবেন সাংবাদিক রোজিনা ইসলাম। আমরা ধারণা করছি, বিকেল নাগাদ মুক্তি পেতে পারেন তিনি।রোববার সকাল পৌনে ১১টার দিকে পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ।
সূত্র – সমকাল পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off