1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ

বিপুল পরিমাণ ইয়াবা, স্বর্ণের বার ও নগদ টাকা সহ টেকনাফে মাদক কারবারি আটক 

  • আপডেট সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪৪৬ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী,কক্সবাজারের টেকনাফ সাবরাংয়ে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপূল পরিমাণ ইয়াবা,স্বর্ণের বার ও নগদ টাকাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

৯জুন (বুধবার) সকাল ১১টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, গত ৮জুন রাত সাড়ে ৯টায় র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়ায় জনৈক মঞ্জুর আহমদের দোকানের সামনে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দক্ষিণ ডেইল পাড়ার মৃত নজির আহমদের পুত্র নুরুল আলম (৪৫) কে একটি ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৩২হাজার পিস ইয়াবা, ৫৭ ভরি ওজনের ৪টি স্বর্ণের বার ও নগদ সাড়ে ৪লক্ষ টাকা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা, স্বর্ণের বার ও নগদ টাকাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off