1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা এবার টমটম চালক অ’প’হ’র’ণ ৫ লাখ টাকায় মিলবে মুক্তি  ​চীনে ​সিভিল ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ পেলেন মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের পুত্র বকুল ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ  টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন 

টেকনাফে এক প্রবাসীর জমি জোরপুর্বক দখলে নিতে সন্ত্রাসীদের হামলায় আহত-১

  • আপডেট সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: টেকনাফ পৌরসভার ৪ নং ওয়ার্ড ইসলামাবাদ এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা জোরপূর্বক এক প্রবাসীর জমি দখলে নিতে হামলা চালিয়ে নগদ ৪৫ হাজার টাকা, ২ ভরি ৪ আনা ওজনের স্বর্ণ ও একটি নোকিয়া মোবাইল কেড়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় ভূক্তভোগী প্রবাসীর স্ত্রী রশিদা বেগম বাদী হয়ে ১০ জুলাই শুক্রবার থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ৮ জুলাই বিকাল ৫ টার দিকে স্থানীয় কাউন্সিলারের সহযোগিতায় টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার মৃত ছৈয়দুর রহমানের ছেলে মো. রশিদ আহমদ(৪৫) মৃত কালা মিয়ার ছেলে নজির আহমদ(৬০) নজির এর তিন ছেলে কেফায়েত (২৭) রহমত উল্লাহ (৪৫) ছলিম (৩৫) অলি আহমদ এর ছেলে ওসমান গনি (৩০) মো. গফুর এর দুই ছেলে মোরশেদ (৪৫) মেহেদী (৩০) এমদাদ মিয়ার ছেলে রবি উল্লাহ (৪০) এর নেতৃত্বে এক দল সন্ত্রাসী জোরপূর্বক দখলের উদ্দেশ্যে কিরিচ, দা, লোহার রড ও লাঠি নিয়ে ঘেরা বেড়া ভাংচুর চালিয়ে হামলায় প্রবাসীর স্ত্রী রশিদা বেগম গুরুতর আহত হয়। আহত প্রবাসীর স্ত্রীর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত রশিদা বেগমকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখনো হামলাকারীরা নানা হুমকী ধমকী দিয়ে আসছে।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, রশিদা বেগমের স্বামী আব্দুস সালাম দীর্ঘ দিন দুবাই প্রবাস থেকে টাকা আয় করে প্রায় ১৮ বছর আগে ৩০ শতক জমি ক্রয় করেছিল। জমিটি ক্রয় করার পর থেকে ঘেরা বেড়া দিয়ে ভাড়া বাসা নির্মাণ করে জমি ভোগদখল করে আসছি।
এক পর্যায়ে স্থানীয় সন্ত্রাসী গ্রুপ মোটা অংকের চাঁদা দাবি করে জমি বিরোধ সৃষ্টি করে আসছে। বর্তমানে জমির দাম বৃদ্ধি পাওয়ায় সন্ত্রাসীরা এই জমির মালিকানা দাবি করছেন।
এ ব্যাপারে ভোক্তভোগী প্রবাসীর স্ত্রী রশিদা বেগম জানান, সন্ত্রাসীরা জোরপূর্বক জমি দখল করে ভাড়া বাসা থেকে উচ্ছেদ করার জন্য প্রতিনিয়ত অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তিনি এ জমি উদ্ধারে প্রশাসনের জরুরীভাবে হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক নছুরুল্লাহ জানান, জমি সংক্রান্ত একটি অভিযোগ আমার তদন্তাধীন রয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off