1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি 

ছৈয়দুল মেম্বার সহ টেকনাফে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ১৪

  • আপডেট সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৪৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,টেকনাফ ৭১

 

টেকনাফে পুলিশের উপর মাদক কারবারীদের হামলার ঘটনায় অভিযুক্ত ১৪জকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

৫ আগস্ট (বৃহস্পতিবার) ভোর রাতের দিকে টেকনাফের ছোট হাবির পাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে ছিনিয়ে নিয়ে যাওয়া আসামিকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান কক্সবাজার জার্নালকে জানান, গতকাল ৪ আগস্ট (বুধবার) দুপুরের দিকে মাদক,অস্ত্র মামলাসহ মোট ৬টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টেকনাফ ছোট হাবির পাড়ার মো.হাবিবুর রহমান হাবিব প্রকাশ (মগু)কে আটক করে থানায় নিয়ে আসার সময় মাদক কারবারে জড়িত আটক আসামীর সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়। উক্ত ঘটনায় পুলিশের তিন উপ-পরিদর্শক আহত হয়েছিল।

এরপর ঘটনাস্থলে অভিযান চালিয়ে উক্ত এলাকার ইউপি সদস্য মৌলভি সৈয়দুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরো জানান, সংঘটিত এ ঘটনায় আহত এসআই সাইফুল ইসলাম (রাফি) বাদি হয়ে ৫ আগস্ট দিবাগত রাতে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৪৪ জনকে এজাহারভুক্ত আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

এরপর থানায় কর্মরত পুলিশ সদস্যরা ঐ এলাকায় সাঁড়াশী অভিযান পরিচালনা করে ১৪ জন আসামিকে আটক করতে সক্ষম হয়।

আটক আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। পাশাপাশি হাবিবসহ বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off