1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

টেকনাফে যুবলীগ নেতা রেজাউল করিম রেজার সহায়তায় খাবার বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ টেকনাফে স্বেচ্ছাসেবী সংগঠন মানসিক রোগিদের তহবিল( মারোত) আজ ১৬ আগস্ট ২০২১ ইং সোমবার টেকনাফ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা এর সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মানসিক রোগিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে।

নিজের আত্মতৃপ্তি ও উপলব্ধি থেকেই মানসিক রোগিদের জন্য এ ধরনের আয়োজন করেন তিনি। মারোতের অত্যন্ত শুভাকাঙ্খী ও মানসিক রোগিদের প্রতি সদয়, নিবেদিত এই নেতা বলেন, মানসিক রোগিরাও যে বঙ্গবন্ধুর সোনার বাংলার মানুষ তা মারোতের দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। একটু সহায়তা ও সহানুভূতি পেলে মানসিক রোগিরাও সুস্থ হয়ে স্বজনের কাছে পৌঁছাতে সক্ষম হবে। তিনি আরো বলেন, পৃথিবীতে কোন মানুষই তুচ্ছ নয়।প্রত্যেকেরই সাবলীল ভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। একটু পরিচর্যা ও সহযোগিতা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে।

তিনি ভবিষ্যতে মারোতের পাশে থেকে মানসিক রোগিদের কল্যাণে সহায়তার আশ্বাস দেন। শুরুতে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। এরপরই মারোতের নিরলস কর্মিরা খুঁজে খুঁজে পাগলদের মধ্যে খাবারের প্যাকেট তুলে দেয়। খাদ্যসংকটের এইদিনে এক প্যাকেট খাবার মানসিক রোগিদের কাছে কতো যে উপাদেয় তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।

এ সময় উপস্থিত ছিলেন মারোতের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, টেকনাফ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজাসহ যুবলীগ নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত পরিসরের আলোচনায় বক্তারা দেশ গঠনে ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান দৃঢ় চিত্তে তুলে ধরেন। বিতরণ কালীন সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মারোতের উপদেষ্টা সাইফুল হাকিম, সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া,সাধারণ সম্পাদক রাজু পাল, জয়েন্ট সেক্রেটারী মোঃ মোবারক হোসেন ভূঁইয়া,অর্থ সম্পাদক আজিম উদ্দিন, সদস্য কামাল হোসেন, বন্ধু হারুন, অনিমেষ বড়ুয়া,মাজেদ প্রমুখ।

সংগঠনের সভাপতি আবু সুফিয়ান বলেন, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে মানসিক রোগিদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করতে পেরে মানসিক রোগীদের তহবিল (মারোত) অত্যন্ত গর্ব বোধ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off