1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

রোহিঙ্গা নারীদের কুপ্রস্তাবের অভিযোগে মাঝি আটক!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৪০৭ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা

টেকনাফ দমদমিয়া ন্যাচার পার্ক সংলগ্ন ২৭ নং রোহিঙ্গার ক্যাম্পের এক মহিলা কে কুপ্রস্তাব দিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টার অভিযোগে একই ক্যাম্পের মাঝি আবুল কালামের পুত্র জুবায়ের (৩২)কে আটক করেছে র‍্যাব ১৫। আটক জুবায়ের ২৭ নং রোহিঙ্গা সি ব্লক ৯ এর এফসিএন নং ২৭৪৫৮৪ এর বাসিন্দা।

সোমবার (২৩ ই আগস্ট) ৬টার দিকে দমদমিয়া ট্যুরিষ্ট পুলিশের অফিস সংলগ্ন প্রধান সড়ক হতে এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

সুত্রে জানায়, জুবায়ের ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন। কিন্তুু তার অধীনে থাকা এক শরণার্থী রোহিঙ্গা মহিলাকে বিভিন্ন সময় সে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মহিলা তার কুপ্রস্তার প্রত্যাখান করায় তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।পরে অসহায় মহিলা র‍্যাব ১৫-কে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে র‍্যাব ১৫ এর টেকনাফ বরইতলী ক্যাম্পের একটি চৌকষ টিম অভিযান চালিয়ে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত জুবায়ের কে আটক করে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানাযায় র‍্যাব সুত্রে।
উল্লেখ্য ইতোপূর্বে তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, সন্ত্রাসবাদী,অপহরণের পর মুক্তিপণ সহ অগনিত অভিযোগ রয়েছে। সে ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের প্রতাপশালী মাঝি ও অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীদের সাথে তার গভীর সখ্যতা থাকার কারণে ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি হয়নি। বিভিন্ন পত্র পত্রিকায় তার অপকর্মের বিষয়ে অনেক রিপোর্টও ওঠেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off