1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল

টেকনাফে বাড়ির মালিককে জিম্মি করে সন্ত্রাসী কায়দায় ধার নেওয়া টাকা, স্বর্ণ-অলংকার লুটের অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৯ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

টেকনাফে বাড়ির মালিককে জিম্মি করে ভাড়াটিয়ারা স্বর্ণ অলংকার ও হাওলাতি টাকা না দিয়ে চলে যাওয়ার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বাড়ির মালিক টেকনাফ পৌর সভার ১নং ওয়ার্ডের নাইট্যং পাড়া আব্দুর রহিমের স্ত্রী খোরশিদা বেগম বাদী হয়ে ভাড়াটিয়া টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহেশখালীয়া পাড়া এলাকার আবু ছিদ্দিকের পুত্র আরফাত হোসেন ও তার স্ত্রী বর্তমানে অবস্থানরত টেকনাফ পৌর সভার ২নং ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়ার মনোআরা বেগমকে আসামী করে গত ৮/৯/২০২১ ইং তারিখে টেকনাফ মডেল থানার একটি অভিযোগ দায়ের করেছেন।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০/৭/২০২১ ইং তারিখে বাদীর বসত ঘরের ভিতরে ৪ টি প্রতি মাসে ৮ হাজার টাকা ধার্য করে বিবাদীদের ভাড়া প্রদান করেন। গত ৩০/৭/২০২১ ইং তারিখে ১ নং বিবাদী আরফাত হোসেন দোকানের সালামীর কথা বলে বাদী খুরশিদার কাছ থেকে ১ লাখ টাকা হাওলাদ চাই। নিজের হাতে টাকা থাকায় বাদীর ছেলে নেজাম উদ্দীনের শ্বাশুড়ি আয়েশা খাতুন কাছ থেকে ১ লক্ষ টাকা ধার এনে বিবাদী আরাফাত হোসেনকে তিন’শত স্ট্যাম্পে মূলে প্রদান করেন। উক্ত স্ট্যাম্পে বাদী খুরশিদা তার ছেলে নেজাম উদ্দীন মৌখিক জিম্মাদার ও স্বাক্ষী হিসেবে ছিল। উক্ত টাকা বাদী নিজ জিম্মায় সরল বিশ্বাসে প্রদান করেন। বাদীর স্বামী আব্দুর রহিম সরকারি চাকরিজিবী। গত প্রায় ৯ মাস আগে মোটরসাইকেল সাইকেল নিয়ে কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছে। সরকারি ভাবে দেওয়া সিএনবি কলনিতে বাদীর স্বামী বসবাস করে। এ পর্যায়ে স্বামী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় থাকে প্রতি মাসে কয়েকবার দেখা শোনার জন্য যেতে হয়। বিবাদী গণ হাওলাতি নেওয়ার ৮ দিন পর বাদী স্বামীকে দেখার বাড়ি থেকে কক্সবাজার চলে যায় এবং সেখানে অবস্থান করে।এরই মধ্যে বাড়িতে ছেলে এবং তার নুর মদিনা বাড়িতে বসবাস করত কিছু দিন গত হওয়ায় পর ২ নং মনোয়ারা বেগম তার আত্মীয়ের বিবাহে যাওয়ার কথা বলে ছেলের স্ত্রী নুর মদিনা হতে দেড় ভরি স্বর্ণের হার,০২ আনা ওজনের একটি আংটি, এক জোড়া আট আনা ওজনের কানের দোল যার সর্বমোট বাজার মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা।

১ ও ২ নং বিবাদীরা তাদের আত্মীয়ের বিবাহ থেকে আসার পর বাদির পুত্র বধু নুর মদিনা স্বর্ণ-অলংকার ফেরত চাইলে ২ নং বিবাদী তার বোনের কাছে রেখেছে দুই পর অনে দেবে বলে নানা অজুহাত দেখায়। কিন্তু পুত্র বধু নুর মদিনা উক্ত বিষয় টি ভয়ে বাদীকে বলেনি তারই ধারাবাহিকতায় গত ৬/৯/২০২১ ইং তারিখে ১ ও ২ নং বিবাদী অজ্ঞাত নামা ৫-৬ জন সন্ত্রাসী নিয়ে বাদীর অনুপস্থিতিতে ভাড়া রোমে থাকা ফার্ণিচার সহ সকল আসবাবপত্র নিয়ে চলে যাওয়ার সময় বাদীর ছেলে নেজাম, পুত্র বধু নুর মদিনা বাধা প্রদান করলে বিবাদী ও তাদের সন্ত্রাসীরা তাদেরকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে নিলা-ফুলা জখম করে হাওলাতী টাকা ও স্বর্ণ -অলংকার না দিয়ে চলে যায়।

এ ঘটনা বাদী জানার পর গত ০৮/০৯/২০২১ ইং তারিখে কক্সবাজার হতে টেকনাফে বাড়িতে এসে বিবাদীদের মোবাইল ফোনে যোগাযোগ করলে বিবাদীগণ ক্ষীপ্ত হয়ে বাদী ও বাদীর ছেলেকে অপহরণ ও ঘুম করবে বলে হুমকি প্রদান করেন। বর্তমানে ১ নং বিবাদী ২ নং বিবাদীর মায়ের বাড়িতে রয়েছে। এদেরকে আইনের আওতায় এনে হাওলাতী টাকা ও স্বর্ণ -অলংকার উদ্ধার করে দেওয়ার জন্য বাদী স্থানীয় প্রশাসন, টেকনাফ মডেল থানার ওসি ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off