1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর বিএনপির সাংগঠনিক ১০নং ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষণা।  ধানের শীর্ষের পক্ষে ভোট করায় রেমিটেন্স যোদ্ধাকে সাজানো হয়েছে মাদক ছিনতাইকারী –  প্রতিবাদ ও ব্যাখ্যায় কবির হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা সাংগঠনিক ৩নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ  হ্নীলা উত্তর শাখা বিএনপির সাংগঠনিক ৩নং ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষণা  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিং বডির সভা অনুষ্ঠিত মাদ্রাসার মান উন্নয়নে ঐক্যবদ্ধ কাজ করার অঙ্গীকার    দীর্ঘ ৫০ বছর পর ভবন পেল টেকনাফের ঐতিহ্যবাহী রংগীখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা  প্রাইভেটকার জব্দ ৪কোটি টাকার ইয়াবা সহ যুবক আটক  মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা 

শপথ নিলেন টেকনাফের নব নির্বাচিত তিন ইউপি চেয়ারম্যান।

  • আপডেট সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফ উপজেলার তিন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহন করেছেন । রবিবার (১০ অক্টোবর) বিকাল ৫ ঘটিকায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেন তারা । শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
এ সময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তি রায়, কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মো: শাহাদাত হোসেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: পারভেজ চৌধুরীসহ জেলা প্রশাসক কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ নেয়া চেয়ারম্যানগণ হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি’র রাশেদ মাহমুদ আলী, (নৌকা প্রতীক) সদর ইউপির জিয়াউর রহমান জিয়া ( স্বতন্ত্র, মোটরসাইকেল প্রতীক) সাবরাং ইউনিয়নের নুর হোসেন ( স্বতন্ত্র আনারস প্রতীক)
শপথ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ জানান,

সাধারণ জনগণ বিশ্বাস নিয়ে আপনাদের ভোট দিয়েছেন তাই তাদের বিশ্বাসের মর্যাদা অক্ষুণ্ণ
করতে হবে। সামাজিক মূল্যবোধ থেকে নিজের উপর অর্পিত সমস্ত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। তিনি আরো জানান, রাষ্ট্রের দায়িত্ব পালনে কোন প্রকার নিজের মতো করে সিদ্ধান্ত নেয়া যাবে না। রাজনৈতিক প্রতি হিংসা ও নির্বাচনে বিরোধী এবং প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি মনে রাখা জাবেনা । জনগণ সকল ক্ষমতার উৎস মনে করে যাবতীয় কার্যক্রম চালানোর অনুরোধ করছি।
উল্লেখ্য : কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ৪ টি ইউনিয়ন পরিষদে গত ২০ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে ১০ অক্টোবর ৩ ইউপি’র চেয়ারম্যানের শপথ গ্রহন সম্পন্ন হয়। তথ মধ্যে হোয়াইক্যং একটি ইউনিয়ন পরিষদের একটি (উপ কেন্দ্র সহ ২টি) কেন্দ্রের ভোট স্থগিত থাকায় তা শপথ গ্রহন হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!