1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

টেকনাফে বৌদ্ধবিহার এলাকায় তরুণীকে ইভ টিজিংয়ের ঘটনায় সংঘর্ষ, আহত ১২

  • আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৭৪ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি,

টেকনাফে বৌদ্ধবিহার এলাকায় তরুণীকে ইভ টিজিংয়ের ঘটনায় সংঘর্ষ, আহত ১২
কক্সবাজারের টেকনা‌ফে কাটাখালী অরণ্য বৌদ্ধবিহার এলাকায় এক তরুণীকে ইভ টিজিংকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

রোববার বেলা তিনটার দিকে উপজেলার হোয়াইক্যং বৌদ্ধবিহারে এ ঘটনা ঘটে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

এদিকে সংঘর্ষের পর রোববার সন্ধ্যায় ওই বৌদ্ধবিহারের পাশে একটি রান্নাঘরে আগুনের ঘটনা ঘটে। এতে রান্নাঘরের কিছু অংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হন। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

পারভেজ চৌধুরী জানান, এ ঘটনাকে কেন্দ্র করে অরণ্য বৌদ্ধবিহারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তাৎক্ষণিক আহত ব্যক্তিদের নাম–ঠিকানা জানা যায়নি।

ইউএনও পারভেজ চৌধুরী বলেন, রোববার বিকেলের দিকে কয়েকজন স্থানীয় যুবক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক তরুণীকে ইভ টিজিং করেন। এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

পারভেজ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে টেকনাফ থানা–পুলিশ ও র‌্যাবের একটি দলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বৌদ্ধবিহারের পার্শ্ববর্তী একটি রান্নার ঘর আগুনে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে, কে বা কারা কী উদ্দেশ্যে এখানে আগুন দিয়েছে, তদন্তের মাধ্যমে বের করা হবে।

প্রথম আলো

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off