1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ চকরিয়ার যুবক আটক

  • আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী::কক্সবাজারের টেকনাফের মোচনী বাজার এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ মো. হেলাল (২৩) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা।

রবিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বাজার এলাকা থেকে ইয়াবা ও গাড়িসহ তাকে আটক করা হয়।

আটক যুবক চকরিয়া উপজেলার হাসির দীঘি এলাকার মো. দেলোয়ারের ছেলে।

রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সি. সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ হ্নীলা ইউনিয়নের মোচনী বাজারস্থ রবি মোবাইল টাওয়ারের পূর্ব পাশে পাকা রাস্তার উপর ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়। র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে একটি জীপগাড়িসহ কৌশলে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করতে সক্ষম হয়। এসময় জব্দকৃত গাড়িটা তল্লাশি করে গাড়ির টুলবক্সের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত গাড়ি ও ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off