1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

টেকনাফ পৌরসভার কেন্দ্রীয় মহাশ্মশানের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ)

মৃত্যু অমোঘ সত্য। জীবন সংক্ষিপ্ত। এই ছোট্ট জীবনকে সার্থক করে জীবন লীলা সাঙ্গ করে সবাইকে এগোতে হবে মৃত্যুর দিকে। মহাশ্মশান হবে মানুষের শেষ ঠিকানা। সেই শেষ ঠিকানা মহাশ্মশানটিকে গুছালো, পরিপাটি করে সাজিয়ে রাখা আমাদেরই দায়িত্ব। দায়িত্বশীল কাজের অংশ হিসেবে আজ টেকনাফ পৌরসভার কেন্দ্রীয় মহাশ্মশানের উন্নয়ন ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর জনদরদি ও সমাজবাদী মানুষ এহতেশামুল হক বাহাদুর।
মহাশ্মশান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বাবু যদু চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বল্প পরিসরের সমাবেশে অতিথি ছিলেন টেকনাফ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শিবপদ ভট্টাচার্য।
অধ্যাপক সন্তোষ কুমার শীল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির কমিটির সহ সাধারণ সম্পাদক সজল ধর, অর্থ সম্পাদক অমল দাস, লক্ষ্মণ দাশ, রূপন ধর, রুবেল দাস প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাশ্মশান উন্নয়ন কমিটির সভাপতি বাবু পরিমল সেন ও সদস্য সুজন মহাজন।
ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করেন পুরোহিত শুভ ভট্টাচার্য।
অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় বিশ্বাসে আগামী প্রজন্মকে গড়ে তুলে প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় আচার মেনে জীবনকে সুন্দর করে সাজানোর আশাবাদ ব্যক্ত করেন। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত থাকার প্রতি গুরুত্ব আরোপ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off