1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু!

টেকনাফ পৌরসভা ও বাহারছড়া ইউপি নির্বাচনে শেষ দিনে ১৫৪ জনের মনোনয়ন ফরম জমা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩২৭ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী/নাছির উদ্দিন রাজ,টেকনাফ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ পৌরসভা ও বাহার ছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করতে ১৫৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন প্রার্থীরা নিজ নিজ কর্মী সমর্থকদের সাথে নিয়ে টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ে তাদের মনোনয়ন ফরম জমা দেয়।

উপজেলা নির্বাচন কার্যালয় দেওয়া সুত্রে জানা যায়, আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া নির্বাচনের জন্য টেকনাফ পৌরসভা মেয়র পদে ৪ জন , কাউন্সিলর পদে ৪০ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১০ জন, মোট ৫৪ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে নৌকা প্রতীক পেয়েছেন হাজী মোঃ ইসলাম, লাঙ্গল প্রতীকে মোঃ শাহজাহান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস শুক্কুর সিআপি সহ চার জন।

অপর দিকে উপজেলার বাহার ছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১০০ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তার মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী ১৩ জন, সাধারণ সদস্য পদে ৫৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০ জন। এরি মধ্যে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন, নাঙ্গল প্রতীকে জসিম উদ্দীন সরকার সহ স্বতন্ত্র প্রার্থী ১৩ জন। আগামী ২৯ নভেম্বর বাছাই, ৬ ডিসেম্বর প্রত্যাহার ও ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পেলেই প্রচারনা শুরু করতে পারবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী যায়যায়দিন কে জানান, আগামী ৩০ নভেম্বর হোয়াইক্যং ইউপির দুই স্থগিত কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হবে। পরে ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের পৌর ও ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন তথ্যে আমরা শুনেছি যে ওই নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর হতে পারে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন সকল প্রস্তুুতি ইতি মধ্যে সম্পন্ন করেছে।

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলামের যায়যায়দিন কে জানান, আগামী ২৩ ডিসেম্বর স্থগিত থাকা প্রবাল দ্বীপ সেন্টমার্টিরন ইউনিয়নে একই দিন ভোট অনুষ্ঠিত হবে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off