1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প ২৫ এর ডি ২৮ ব্লকে পানির জন্য হাহাকার ১৬০ পরিবার!

  • আপডেট সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফের ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ২৮ নং ব্লকে পানির জন্য হাহাকার করছে ১৬০ পরিবার। তাই কষ্টে জীবন যাপন করছেন শিশু ও নারী সহ অনেক বয়োজ্যেষ্ঠরা। রান্না বান্না তো দূরের কথা দৈনন্দিন পানির চাহিদা মেটাতেও যেতে হচ্ছে দূর থেকে বহুদূর । তার পরেও মিলছেনা ঐ পরিবার গুলোর কাঙ্খিত চাহিদার পানি ব্যবস্থা।

রোহিঙ্গাদের অভিযোগ দির্ঘ ১০ মাস পর্যন্ত আমরা ক্যাম্প ২৫ এর ডি ২৮ নং ব্লকে অবস্থান করে আসলেও কর্তৃপক্ষ আমাদের জন্য কোন পানির ব্যবস্থা করেনি। তবে জীবন বাঁচানোর প্রয়োজনে যে জমিতে আমরা অবস্থান করছি সে মালিকের কাছ থেকে কিছু দিনের জন্য পানি সরবরাহ করে সংসার চালিয়ে আসছিলন বলে জানায় রোহিঙ্গারা ।

কিন্তুু গত তিন দিন ধরে মালিকের অসুবিধার কারণ দেখিয়ে আমাদের পানি দিবেনা বলে সাফ জানিয়ে দিলে হঠাৎ পানি ব্যবহার নিয়ে কষ্টে পড়ে ১৬০ পরিবারের লোকজন। এ সমস্যা দ্রুত সামাধান করা না গেলে পানির অভাবে যেমন কষ্ট পাবে লোকজন, তেমনি মৃত্যুর ঝুঁকি নিয়ে চলতে হবে অনেক রোহিঙ্গাদের । তাই অনতিবিলম্বে ডি ২৮ নং ব্লকে পানি সরবারাহের তাগিদ রোহিঙ্গা নেতাদের।

এ বিষয়ে ক্যাম্প ২৫ এর সিআইসি আব্দুল হান্নান জানান,আপনাকে অভিযোগ কারিরা সবেমাত্র ক্যাম্প ২৪ থেকে এসেছে। যে এজেন্সি ক্যাম্প ২৫ এ পানি সরবারাহের দায়িত্বে ছিলেন তাহারা চলে যাওয়ায় কিছুটা কষ্ট হচ্ছে, তবে সামান্য দূরে হলেও তারা যথাযথ পানি পাচ্ছে ঐ রোহিঙ্গা পরিবার গুলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off