1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

কোস্টগার্ডের নতুন ভবন উদ্বোধন করলেন ডিজি রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী

  • আপডেট সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন( বিসিজি) স্টেশান টেকনাফ প্রশাসনিক ভবন ও নাবিক নিবাস নামের দুইটি ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার ( ৫ ডিসেম্বর) সকালে টেকনাফ উপজেলার কেরুন তলিতে নাফ নদীর পাশে উক্ত ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী (এনডিইউ,এএফডব্লিউসি, পিএসসি)।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জোনাল কমান্ডার পূর্ব জোন ক্যাপ্টেন কাজী শাহ আলম বি,এন, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল শেখ খালেদ মাহমুদ ইফতেখার,
টেকনাফ বিসিজি ষ্টেশান কমান্ডার লেঃ কমান্ডার নাইমুল হক, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীসহ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে মুজিব বর্ষ উপলক্ষে নতুন ভবন প্রাঙ্গণে
বৃক্ষ রোপণ শেষে স্থানিয় জেলেদের মাঝে লাইফ জ্যাকেট, রেডিও, রেইনকোট ও টর্চ লাইট বিতরন করেন।

এ সময় চট্টগ্রাম জোনাল কমান্ডার পূর্ব জোন ক্যাপ্টেন কাজী শাহ আলম বি,এন, সাংবাদিকদের জানান, দায়িত্ব পূর্ণ সমুদ্র এলাকায় মাদক, জলদস্যুতা সহ বিভিন্ন অপরাধ দমনে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়ানোর ও প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল গতিশীল করার লক্ষ্যে নতুন ভবন স্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off