1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম আদালত ভবন থেকে পলাতক টেকনাফ আসামি ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে আটক

  • আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প-২৪ এ অভিযান চালিয়ে চট্টগ্রাম আদালত ভবন থেকে পুলিশের হেফাজত থাকা পালিয়ে আসা আসামি
হামিদ হোসাইনের ছেলে আবুল কালাম (২৫) কে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ। সোমবার (৬ ডিসেম্বর) গভীর রাতে লেদা ২৪ নং ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার দুপুরে টেকনাফ ১৬ এপিবিএন পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক তারিকুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক সংবাদে এ তথ্য নিশ্চিত করেন।

এপিবিএন ১৬ জানান, চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় চট্টগ্রাম আদালত চত্ত্বর হতে পালিয়ে আসা রোহিঙ্গা আবুল কালাম ব্লক-বি, রুম-৩৩৯, এফসিএন- ২৮১৫৩৩, ক্যাম্প-২৪(লেদা) তে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ১৬ এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত রোহিঙ্গা সিএমপি চট্টগ্রামের কোতয়ালী থানার মামলা নং-১২(১২)২১, ধারা-মাদক আইনের ৩৬(১) এর ১০(ক) এবং মামলা নং-১৩(১২)২১, ধারা-২২৪ পেনাল কোড এর এজাহারনামীয় পলাতক আসামী।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প যেন সমস্ত অপরাধীদের আশ্রয় স্থল। দেশের যে কোন স্থানে অপরাধ করে তারা রোহিঙ্গা শিবিরে এসে অবস্থান করে। না হয় সে কি ভাবে চট্টগ্রাম থেকে ক্যাম্পে এসেছে।

উল্লেখ্য – গত রবিবার কর্তব্য অবহেলার দায়ে নগরের কোতোয়ালি থানার উপ পরিদর্শক ( এস আই) পদমর্যাদার এক কর্মকর্তা ও দুই কনেস্টেবল সহ মোট তিন পুলিশ সদস্য কে সাময়িক বরখাস্ত করেন।

নাছির উদ্দীন রাজ, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
ছবি আছে ( ০১৮৫১ ৯২৯৬৫৮)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off