1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফ প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করেন সাবেক সাংসদ বদি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

কক্সবাজারের সীমান্ত উপজেলায় টেকনাফ প্রেস ক্লাব এর নব-নির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। (২০ ডিসেম্বর) সোমবার টেকনাফ পৌরসভা ও থানা কার্যালয় সংলগ্ন প্রেস ক্লাব কার্যালয়ের অনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন উখিয়া টেকনাফে জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।

এর আগে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মৌওঃ ছৈয়দ হোসাইন এর সভাপতিত্বে ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরফানুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, ইউএনএইচসিআর লাইভ লী-হুড কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী, এনজিও ফোরাম এর প্রকল্প সমন্বয়ক আতাউর রহমান, কোস্ট ট্রাস্ট এর সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নূরুল করিম রাসেল, পৌর কাউন্সিলর ও পৌর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল্লাহ মনির প্রমুখ। এসময় টেকনাফে কর্মরত সাংবাদিকসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনএইচসিআর এর অর্থায়নে প্রেস ক্লাব ভবনটির নির্মান কাজ বাস্তবায়ন করেন এনজিও ফোরাম।

প্রধান অতিথির বক্তব্যে, সাংসদ আবদুর রহমান বদি বলেন, প্রেসক্লাব কারো প্রত্যেক সম্পত্তি নয় সকল কর্মরত সাংবাদিকগণ প্রেসক্লাবে আসার অধিকার রয়েছে। রাষ্ট্রের চারটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে সাংবাদিকতা। আর এটা একটি মহৎ পেশা। এ পেশায় যারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে তারাই সত্যিকারের সাংবাদিক। এছাড়া সাংবাদিকরা হচ্ছে আমার প্রাণের সমতুল্য। তাদের লেখনী সমৃদ্ধ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আমি সব সময় সহযোগীতা করে যাব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off