1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

হ্নীলাতে যুবতীর রহস্যজনক মৃত্যু ! উধাও প্রেমিক

  • আপডেট সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৪১১ বার পড়া হয়েছে

সংবাদ দাতা

টেকনাফ হ্নীলা ইউপির মৌলভীবাজার এলাকায় মোহছেনা আক্তার সুমি (১৬) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে।সোমবার (২৭ ডিসেম্বর) মৌলভীবাজার দক্ষিণ রোজারঘোনা এলাকায় দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।ঘটনার পর থেকে কথিত প্রেমিক মুজিব আত্মগোপনে চলে গেছে। নিহত সুমি ওই এলাকার জাফর আলমের মেয়ে।
স্থানীয় ভুলু মিয়ার ছেলে মুজিবুর রহমানের ব্ল্যকমেইলের কারণে সুমি আত্মহত্যা করেছে বলে দাবি করেন নিহতের পরিবার। নিহতের ভাই আলম জানান,তার বোন সুমিকে হ্নীলা এলাকায় এক প্রবাসী ছেলের সাথে বিয়ে দেয়ার জন্য কথা ঠিক হয়েছে । সুমির বিয়ের কথাশুনে কথিত প্রেমিক মুজিবুর রহমান এলাকায় বিভিন্ন ধরণের অপপ্রচার চালিয়েছে,সুমির বিয়ে না হওয়ার জন্য জাদুটোনাও করেছে, যার কারণে সুমি আত্মহত্যা করেছে বলে দাবি করেন আলম। স্থানীয় সূত্রে জানা যায়,কথিত প্রেমিক মুজিবের সাথে সুমি আক্তারের প্রেমের সম্পর্ক ছিল।সে সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছে।একটি চিঠির সূত্রে জানা যায়,মুজিবকে ইঙ্গিত করে সুমি লিখেছেন, তুমি প্রতিশোধ নেয়ার জন্য আমার সাথে প্রেমের সম্পর্ক করেছো ?মুজিব নামে ছেলেটার কারণে সুমির বিয়ে ভেঙ্গে বলেও জানা গেছে। সেই ক্ষোভে সুমি আত্মহত্যা করেছে বলে জানা যায়।

জানতে চাইলে কথিত প্রেমিক মুজিবুর রহমান জানান,আমি কিছু জানিনা যা ইচ্ছা লিখো।

টেকনাফে মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, সুরতহাল শেষে লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off