1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

টেকনাফে অপহৃত যুবককে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করলেন র‌্যাব

  • আপডেট সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে এক যুবককে অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে র‍্যাব-১৫। শুক্রবার (১৮ মার্চ) বিকাল ৪টার দিকে অভিযান চালিয়ে আবুল বশর নামে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ সুত্রে জানা যায়,কক্সবাজারের টেকনাফে বন্ধুর দাওয়াতে যেতে গিয়ে এক যুবককে অপহরণ করা হয়েছে। ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, টাকা না পেয়ে বশরকে রক্তাক্ত এবং জখম করার ভিডিও পাঠায় অপহরণচক্র। অপহরণের শিকার আবুল বশর কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী প্রহরচাদা (৯ নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে বর্তমানে কক্সবাজার পৌরসভার নুনিয়ারছড়ায় বাস করছেন।

অপহৃত আবুল বশরের স্ত্রী ছমুদা খাতুন (২৮) গত ১৮ মার্চ র‌্যাব-১৫ এর কাছে অভিযোগ দায়ে করেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া এলাকার রহিম (৩২) তার স্বামীর পরিচিত বন্ধু। গত কিছু দিন ধরে রহিম তার স্বামীকে টেকনাফে তার এলাকায় বেড়াতে যাওয়ার জন্য প্রস্তাব দিয়ে আসছিলেন। সেই সূত্রে গত ১৭ মার্চ জাতীয় শিশু দিবসের দিন বিকাল ৪টার দিকে রহিমের উদ্দেশ্যে তার স্বামী কক্সবাজার থেকে টেকনাফ যেতে বাড়ি হতে বের হন। একই দিনগত রাত আনুমানিক ১১টা ৪০মিনিটের দিকে তার স্বামীর মোবাইল হতে রহিম ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং টাকা না দিলে তার স্বামীকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে বলে ভয়ভীতি দেখিয়ে ফোন কেটে দেয়। এর প্রায় ১৫-২০ মিনিট পরে তার স্বামীকে রক্তাক্ত এবং জখম করার একটি ভিডিও তার ইমু আইডিতে পাঠায় রহিম।

পরদিন সকালেই বিষয়টি র‌্যাব-১৫ জানলে তাদের একটি আভিযানিক দল কৌশলে টেকনাফে অভিযানে যায়। প্রযুক্তির মাধ্যমে বশরের অবস্থান টেকনাফের সাবরাং বাজার এলাকায় নিশ্চিত হয়ে বিকাল ৪টার দিকে ভিকটিমকে রক্তাক্ত উদ্ধার করে।

র‌্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, বশরকে উদ্ধারের আইনি পদক্ষেপ নিতে টেকনাফ সদর থানায় হস্তান্তর করে র‍্যাব। পরে রহিমদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে সেখান থেকে বশরকে নিয়ে যান পরিবারের সদস্যরা। তবে, অপহরণ চক্রকে এখনো আটক করা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off