1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় মাদক মামলায় এক নারীর মৃত্যুদণ্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ গ্রাম হেরোইন পাচারের দায়ে পারভিন বেগম (৪২) নামে এক নারী মাদক বিক্রেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তবে এ মামলা থেকে খালাস পেয়েছেন চারজন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন বেগম শায়লার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুঠি এলাকায়। মামলা থেকে খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- বিপুল মিয়া, রমজান আলী, সাজু মিয়া ও সোহাগ হাসান। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায়।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৮ ডিসেম্বর দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী পায়না পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটিতে থাকা পারভিন বেগমের হাতব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পারভীনকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পারভিন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে। এটিই জেলায় প্রথম নারী মাদক ব্যবসায়ীর মৃত্যুদণ্ড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off