1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

টেকনাফ সদরে গাউছিয়া জামে মসজিদ উদ্বোধন |Teknaf 71

  • আপডেট সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩২৪ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি,টেকনাফ

টেকনাফ সদর ইউনিয়ন লেঙ্গুলবিল ৩নং ওয়ার্ড এলাকায় শুক্রবার (১লা এপ্রিল) গাউছিয়া জামে মসজিদ শুভ উদ্বোধন করা হয়েছে।

টেকনাফ গাউছিয়া মসজিদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও টেকনাফ প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি মৌঃ ছৈয়দ হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গাউছিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পিয়ার মোহাম্মদ, যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহের উদ্দিন বখতিয়ার, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আশেক উল্লাহ ফারুকী,দপ্তর সম্পাদক কাইছার পারভেজ চৌধুরী, সাংবাদিক হুমায়ুন রশিদ, মুহাম্মদ জোবাইর, জিয়াবুল হক, নুর হাকিম আনোয়ার, সাদ্দাম হোসেন, ফরিদ আলম, মোঃ আরাফাত সানি, মোঃ শহিদুল্লাহ, সাইফুল ইসলাম,নুরুল আমিন প্রমূখ।

গাউছিয়া মসজিদের প্রতিষ্ঠতা সভাপতি মৌলানা ছৈয়দ হোছাইন বলেন, আমার বাড়ি নির্মাণ করার স্বপ্ন নেই কিন্তু মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই মসজিদ নির্মাণ করেছি। আপনারা সকলেই নিয়মিত মসজিদে এসে সালাত আদায় করবেন। পবিত্র রমজান মাসে এলাকার সকল ধর্ম প্রান মুসল্লিদের এই মসজিদে ইফতার করার জন্য অনুরোধ করছি। আজ থেকে এই মসজিদে সময় উপযোগী জুমা-খুতবা পাঠ করা হবে এতে সকলের সহযোগিতা কামনা করছি। পরে উপস্থিত সকলকে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় এলাকার গর্ণমান্য ব্যক্তি ও স্থানীয় মুসল্লীসহ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off