1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফের হ্নীলায় কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ভাই-বোনের উপর ইয়াবা কারবারীদের হামলা ||টেকনাফ ৭১

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

ঈদের কেনাকাটা শেষে বোনকে নিয়ে বাড়ি ফেরার পথে জাফর আলম (৩৫) নামে এক যুবককে হামলা করেছে চিহ্নিত দুর্বৃত্তরা। তার পরিবারের অভিযোগ, হামলাকারিরা জাফরকে প্রশাসনের সোর্স মনে করে ভয়ে অস্ত্র ও লাটিসোটা নিয়ে এই হামলা চালিয়েছে।তারা ইয়াবা কারবারি, সন্ত্রাসী ও বহু মামলার আসামী।

সোমবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় টেকনাফ উপজেলা হ্নীলা ষ্টেশন হতে মোটরসাইকেল নিয়ে ফুলের ডেইলের বাড়ি ফিরছিলেন তারা। পুরাতন বাজার হাই স্কুল গেইটের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে জয়নাল আবেদীন (৩৫), বেলাল উদ্দিন (৪২), হেলাল উদ্দিন (৪০) ও আবুল কাসেমের ছেলে সাইফুল ইসলাম ভুট্টোসহ ৫/৬ জন সন্ত্রাসী তাদের গতিরোধ করে। সাথে সাথে কিছু বুঝার আগেই জাফরকে বন্দুক ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। হামলায় তার ব্যবহ্নত মোটর সাইকেলও তছনছ হয়ে যায়। খবর পেয়ে এলাকার লোকজন এগিয়ে এসে জাফরকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে। হামলার শিকার জাফর আলম ফুলের ডেইল এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাফর বোনসহ শপিং করে মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ধরে ফেলে ও এলোপাতারি মারতে থাকে। এসময় তার বোন এগিয়ে আসলে তাকেও মারধর করে রাস্তার খাদে ফেলে দেয়। তারা আরো জানান, হামলাকারীরা ফুলের ডেইলের চিহ্নিত ইয়াবা কারবারি। তারা ওসি প্রদীপের আমলে সোর্স হিসেবে কাজ করতো। তাদের বিরুদ্ধে মাদক, মারামারি ও ক্রসফায়ারসহ ১০/১১ টা করে মামলা রয়েছে। অনেকদিন যাবৎ এলাকা ছাড়া ছিল। বর্তমানে প্রশাসনের নিস্ক্রিয় অভিযানের ফলে তারা বাড়ি ফিরেছে।

আহত জাফর আলম বলেন, ‘হামলাকারী ইয়াবা সন্ত্রাসীরা অনেকদিন পলাতক ছিলেন। এখন এলাকায় এসে আমাকে সোর্স মনে করে হত্যা করার জন্য হামলা চালিয়েছে। তার কাছ থেকে মোবাইল, নগদ টাকা ও বোনের গলা থেকে একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে। এরিপোর্ট লেখাকালিন মামলার প্রস্তুতি চলছে জানা গেছে।

টেকনাফ মডেল থানার (ওসি) তদন্ত আব্দুল আলিম জানান, অভিযোগ হাতে পেলে তদন্ত পূর্বক হামলাকারিদের কারীদের চিহ্নত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off