1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার

চটপটি ব্যবসার আড়ালে ইয়াবা পাচারকালে ডিএনসি’র জালে আটক দুই ||Teknaf 71

  • আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১৪ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে চটপটি ব্যবসার আড়ালে চলছিল ইয়াবার কারবার। তবে শেষ রক্ষা হলো না চটপটির দোকানদার জহির আহমেদের (৩৭)। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ সদরের মেরিন ড্রাইভের শিশু পার্ক সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন।

এসময় জহিরের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে তার সহযোগী মোহাম্মদ করিম উল্লাহ( ২৫)-কে আটক করা হয়। জহির টেকনাফ সদরের খোনকার পাড়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে এবং একই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে করিম উল্লাহ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে জহির আহমেদ ও তার সহযোগী কলিম উল্লাহকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। চটপটির দোকানদার জহির টেকনাফের একটি শীর্ষ ইয়াবা সিন্ডিকেটের মূল হোতা বলে জানা গেছে। তাকে আটক করায় তার সিন্ডিকেট সদস্যদের শনাক্ত করা সম্ভব হবে। তিনি আরও জানান- ইয়াবা ও আটক দুই আসামি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off