1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক

মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে টেকনাফে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৬৩৬ বার পড়া হয়েছে
মো. আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজার টেকনাফে নবনির্বাচিত এক ইউপি মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশন টেকনাফ উপজেলা শাখা নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার শহীদ মিনার চত্বরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশন এর টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও হোয়াইক্যং ইউপির ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপির সদস্য ও বর্তমান মেম্বার বাদশা মিয়াকে শিশু হত্যা মামলার নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশন টেকনাফ উপজেলা শাখার সভাপতি হোসেন আহমদ মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম মেম্বার এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী।
এতে আরও বক্তব্য রাখেন, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ মেম্বার, সাবরাং ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার ছিদ্দিক আহমদ, ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবুল ফয়েজ, হ্নীলা ইউপির ৭,৮,৯ সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা আক্তার ছিদ্দিকী।
এ সময় বক্তারা বলেন, বাদশা মিয়া মেম্বার কে শিশু হত্যা মামলার নামে যে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত শিশু হত্যার ঘটনা চলাকালীন সময়ে তিনি ছিলেন সিলেটে সফরে ছিলেন। সে উপস্থিত না থেকে কিভাবে মামলার আসামি হয়? একটি প্রভাবশালী কুচক্রী মহল রাজনৈতিকভাবে হয়রানি ও নির্বাচন পরাজয় মেনে নিতে না পেরে টাকার বিনিময়ে এই মিথ্যা মামলায় বাদশা মেম্বারকে আসামি করেছে। তাই সংশ্লিষ্ট সকল প্রশাসনের নিকট উক্ত মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানাচ্ছি ।না হয় ভবিষ্যতে আরো বড় ধরনের আন্দোলন করতে বাধ্য থাকবো।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য মহিলা মেম্বার, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মানববন্ধন শেষে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off