1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

শপিং ব্যাগে মাদক পাচারকালে ইয়াবাসহ ডিএনসি’র হাতে টেকনাফে দু’যুবক আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৪৪৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোন টেকনাফ পৌরসভার আলো শপিং কমপ্লেক্সে এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই জন মাদক ব্যবসায়ীকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার আলো শপিং কমপ্লেক্স এলাকায় আসামী আবুল কালাম আজাদ ও নুরুল আবছার’কে আলো শপিং কমপ্লেক্সের সিরাজগঞ্জ নামীয় দোকানের সামনে খোলা জায়গা আটক করে উপস্থিত দুই দোকানদার সাক্ষীর সামনে আসামীদের তল্লাশি করে আসামী আবুল কালাম আজাদের বাম হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশী করে দুই হাজার পিস উদ্ধার ও উভয় আসামীর সাথে থাকা দুইটি টাচ মোবাইল জব্দ করা হয়।
ঘটনাস্থলে আসমীদের জিজ্ঞাসাবাদ করা হয় ১ নং আসামী আবুল কালাম আজাদ জানায় যে, ২ নং আসামী নুরুল আবছার জব্দকৃত ইয়াবা ট্যাবলেট তাকে বিক্রয় ও সরবরাহের কাজে সহযোগিতা করতে এসেছে। ঘটনাস্থলে আসামীদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- উপজেলার সাবরাং ইউপিস্থ নয়া পাড়া হারিয়াখালী এলাকার মো. ইউনুছের ছেলে আবুল কালাম আজাদ ও কালা মিয়ার ছেলে নুরুল আবছার।

তিনি আরও জানান- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের উপ-পরিদশর্ক মো. নাসির উদ্দীন বাদি হয়ে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দয়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off