1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফের আলোচিত স্বর্ণ- আইস লুটের ঘটনায় গফুর-নজির সিন্ডিকেট রহস্যময় কারণে অধরা! 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪৬৮ বার পড়া হয়েছে

টেকনাফের আলোচিত স্বর্ণ- আইস লুটের ঘটনায় দালাল গফুর-নজির আহমদ সিন্ডিকেট রহস্যময় কারণে অধরা কেন? দাবী শাহপরীর বাসীর 

বিশেষ প্রতিবেদক, দৈনিক কক্সবাজার ৭১

টেকনাফ সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ মাঝের পাড়া কোটি টাকার স্বর্ণ ও আইস লুটপাটের আলোচিত ঘটনায় দীর্ঘ অনুসন্ধানের পর একাধিক সুত্রে তার নাম বেরিয়ে এসেছে দালাল গফুর ও নজির আহমদের বিরুদ্ধে। বর্তমানে তারা আত্মগোপনে থেকে ওই ঘাটের সভাপতি ও সম্পাদক দাবি করে মাদক কারবারে জড়িত হয়ে পড়ছে।

ঘটনার প্রধান মাস্টারমাইন গফুর ওরফে দালাল গফুর, নজির আহমদ, মেম্বারের ছেলে হেলাল উদ্দিন, মোঃ জলিল, এশাআদুললাহ, আবদুল্লাহ, আবুল কালাম, রহিম উল্লাহ প্রকাশ বদি আলম।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এ ঘটনায় মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে গফুর ওরফে দালাল গফুর ও নজির আহমদ। তার স্বর্ণ ও আইস নেওয়া পর পুলিশকে খবর দিয়েছে। যদি এদের বিরুদ্ধে মামলা না হয় এরা ভবিষ্যতে আরো বড় অপরাধ কর্মকাণ্ড করতে ভয় পাবে না। দ্বীপ বাসীর দাবি এদের শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জানিয়েছেন।

এদিকে অভিযুক্ত গফুর প্রকাশ দালাল গফুর এর নিকট জানতে চাইলে তিনি বলেন, শাহাপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে আমরা উদ্ধারকৃত মামলার হস্তান্তর করেছি। আমরা পুলিশ ও কিছু সংবাদ কর্মীদের নিউজ না করার জন্য খরচও দিয়েছি।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন – উদ্ধারকৃত পণ্যগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। যদি মাদক হয় তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তবে অবৈধ স্বর্ণ চোরাচালানের বিষয়ে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। শীঘ্রই তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।

এদিকে স্বর্ণ ও আইস লুটের আলোচিত ঘটনায় রহস্যজনক কারণে কাউকে আটক না করাই শাহপরীর দ্বীপবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে ঘটনার আসল রহস্য বের করা।

সুত্র- দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off