1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে

আধিপত্য বিস্তারের জন্য অস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছিল মাদক কারবারিরা

  • আপডেট সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৫০ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

কক্সবাজার টেকনাফের সদর ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিল গ্রামের সাজেদ (২৪) এর ভাড়া করা বসতঘর হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৩ হাজার পিস ইয়াবা, ৩টি পিস্তল, ১টি রিভলবার এবং ১৪১ টি গুলি এবং  সন্ধিগ্ধ মাদক ৭০০ গ্রাম (সম্ভাব্য হিরোইন) উদ্ধার করেছে।

উক্ত অভিযানে ঘটনায় ৭জন কে পালাতক আসামি করা হয়েছে। তারা হলেন, আবু সৈয়দের ছেলে আবদুল্লাহ (২৮), হোছন আহম্মদের ছেলে কাদের (৩৫), ইমাম হোসেনের ছেলে সাহেদ প্রকাশ সাজেদ (২৪), ইমাম হোসেনের ছেলে শাহ আলম (২০), হোছন আহম্মদের ছেলে সাদ্দাম (২৮), বশির আহম্মদের ছেলে আনোয়ার (৩৫), কালা মিয়ার ছেলে মো: কাসিম।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল।

তিনি বলেন, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার তত্ত্বাবধানে পরিদর্শক বিদ্যুৎ বিহারির নেতৃত্বে একটি চৌকস টিম অদ্য রবিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিল গ্রামের সাজেদ(২৪) এর ভাড়া করা বসতঘরে অভিযান চালিয়ে উক্ত মাদক,অস্ত্র ও গুলি গুলো উদ্ধার করতে সক্ষম হয়।
সংবাদ সম্মেলনের পূর্বে পরিচয় পর্বে টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, আসামীরা মূলত মাদক ব্যাবসায়ী। টেকনাফে মাদক মজুদ ও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সিন্ডিকেট ভিত্তিক আধিপত্য বিস্তারের কৌশল হিসেবে অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে। এ ধরনের অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় এবং আগ্নেয়াস্ত্র আইনে সংশ্লিষ্ট থানায় ০২টি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল, পরিদর্শক বিদ্যুৎ বিহারি নাথ সহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off