1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ

টেকনাফ ইয়াবা’সহ নারী আটক হলেও সিন্ডিকেট অধরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৪০৩ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের সদর ইউনিয়নের নতুন পল্লনপাড়া এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ‘সহ এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। 
বুধবার গণমাধ্যমে এতসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী।
তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার মোহাম্মদ আলীর বসত ঘরের সামনে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপর এক সহযোগী র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পালিয়ে যায় বলে গ্রেফতারকৃত মাদক কারবারী স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর বসত ঘর তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ২০  (বিশ হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক কারবারীর হলেন- তসলিমা আক্তার(৩০), পিতা-নূরুল ইসলাম, স্বামী-মোঃ আলী, মাতা-খালেদা বেগম, সাং-নতুন পল্লানপাড়া, ০৪নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। আটককৃত মাদক কারবারী জানায় যে, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জেলায় বেশী দামে বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে – উক্ত মাদকের প্রকৃত মালিক আটক মহিলার স্বামী সহ একটি বিশাল সিন্ডিকেট। তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off