1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ

ঈদ সালামি নিয়ে তর্ক, স্বামীকে কো’পা’লে’ন স্ত্রী

  • আপডেট সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৬০২ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঈদ সালামি দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীর দায়ের কোপে আহত হয়েছেন স্বামী তাইজুল ইসলাম। আহত স্বামী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় স্বামী ও স্ত্রী উভয়ে হাতিবান্ধা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র রায়।

জানা গেছে, উপজেলার নওদাবাস ইউনিয়নের চৌপুতি বটতলা এলাকার তাইজুল ইসলাম ঈদের দিন সকালে তার ভাতিজাদের ২০ টাকা করে সালামী দিতে থাকলে তার স্ত্রী রাশেদা বেগম ২০ টাকার পরিবর্তে ১০ টাকা দিতে বলেন। এ নিয়ে তর্ক থেকে স্বামী-স্ত্রীর হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে স্ত্রী রাশেদা দা দিয়ে কোপ দেয় তাইজুলকে। এতে তাইজুলের ঘাড়ের নিচে কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তাইজুল জানান, তার স্ত্রী ঈদ সালামি নিয়ে তর্ক করার একপর্যায়ে উত্তেজিত হয়ে তাকে দা দিয়ে ঘারে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।

রাশেদা জানান, তার স্বামী তাকে মারধর করে ওই দা নিয়ে আঘাত করার চেষ্টা করেন। এতে তিনি বাধা দিলে ওই দা তার স্বামীর ঘাড়ের নিচে লাগে। এ ঘটনায় তিনি হাতিবান্ধা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

হাতীবান্ধা থানার পরিদর্শক নির্মল চন্দ্র রায় জানান, ঈদের সালামি নিয়ে স্বামী-স্ত্রীর মারামারি হয়েছে। এ ঘটনায় উভয়েই থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off