1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক

ব্রিজের রেলিং ভেঙে টেকনাফে যেভাবে খাদে পড়ল বাস! 

  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

আরাফাত সানি- ফারুকুর রহমান, টেকনাফ।

কক্সবাজার টেকনাফ প্রধান সড়ক সদর ইউনিয়নের কেরুন তলি ও বড়ই তলির মধ্যখানে ব্রিজের রেলিং ভেঙ্গে একটি বাস খাদে পড়ে যায়।

শনিবার (০৮ জুন) দুপুর আড়াইটার দিকে ৯ নম্বর ওয়ার্ড চালিয়াতলি এলাকায় পৌঁছালে বাসটি এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে টেকনাফ ফায়ার সার্ভিস,পুলিশ ও হাইওয়ে-পুলিশের একাধিক টিম কাজ করছে।

এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা দিল মোহাম্মদ টেকনাফ ৭১ কে জানান- প্রচুর বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল এমন সময় একটি বিকট শব্দ শুনতে পায়, পরে বের হয়ে দেখি সেতুর রেলিং ভেঙ্গে একটি বাস খাদে পড়ে আছে। এসময় হেলপারকে আহত অবস্থায় সিএনজি যুগে চলে যেতে দেখা যায়।

ঘটনাস্থলে গিয়ে জানতে চাইলে, টেকনাফ মডেল থানার এসআই সিরাজুল ইসলাম টেকনাফ ৭১ কে জানান- খবর পেয়ে অফিসার ইনচার্জ এর নির্দেশে ঘটনা স্থলে এসে দেখতে পায় একটি পায়রা বাস খালে পড়ে আছে, পরবর্তীতে খবর নিয়ে জানতে পারি বাসে শুধু চালক এবং হেলপার ছিল কোন যাত্রী ছিল না। এর মধ্যে হেলপার আহত হয়ে টেকনাফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছি বলে বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে। পায়রা সার্ভিস বাসটির নাম্বার চট্রমেট্রো-ব ১১-১৩২৪ । ধারণা করা হচ্ছে সেতুর উপরে পানি জমাট হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে, তবে কেউ নিহত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা রিজিয়নের আওতাধীন হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম চৌধুরী টেকনাফ ৭১ কে জানান- যতটুকু জেনেছি একটি বাস সেতুর রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়। বাসে চালক এবং হেলপার ছাড়া কোন যাত্রী ছিল না, হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছেছে তবে কেউ নিহত হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off