1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ 

রোহিঙ্গাদের বাসা ভাড়া দেওয়ায় বাড়ির মালিকদের জরিমানা : ১০ জন রোহিঙ্গা আটক 

  • আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি।

 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গাদের বাসা ভাড়া দেওয়ার অভিযোগে বাড়ির মালিকদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে উখিয়া উপজেলা প্রশাসন। এসময় দশজন ভাড়াটিয়া রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়।

 

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২ টার দিকে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমেদের নেতৃত্বে পুলিশ ও গ্রাম পুলিশের সহযোগিতায় উখিয়ার পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

 

রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দেওয়ায় পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আশারপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে জামাল উদ্দিন (৩৫) কে আটক করা হয় এবং জামতলী এলাকার হাজী গোলাম বারীর ছেলে মোঃ হোসেন (৬০) ও একই এলাকার নজীর হোসেনের ছেলে আব্দুর রহিম (৪৫) দের কাছ থেকে এক হাজার করে দুইজন থেকে মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ আহমেদ বলেন, মঙ্গলবার দুপুরে পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গাদের বিভিন্ন সময় বাড়ি ভাড়া দেওয়ায় ১জন বাড়িওয়ালাকে আটক করা হয় এবং ২জন বাড়িওয়ালাদের জরিমানা করা হয়েছে।

 

এ সময় ১০জন ভাড়াটিয়া রোহিঙ্গাকে আটক করা হয়। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দিলে তাদের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!