1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

কক্সবাজার উখিয়ায় ড্রাম ভর্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকারও বেশি বলে জানাগেছে। গ্রেফতারকৃত আসামি উখিয়া হাজিরপাড়া ওয়াপালং (০৬ নং ওয়ার্ড, রাজাপালং ইউপি) মৃত আবুল কালামের মেয়ে শাকিলা শারমিন রেশমী(২২) মোহাম্মদ ইদ্রিস এর স্ত্রী।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কক্সবাজার র‍্যাব ১৫ এর সহকারী পরিচালক ( মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদে তা নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় কতিপয় শীর্ষ মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখে কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করতে র‌্যাব-১৫ এর ( সিপিসি-২ হোয়াইক্যং) একটি বিশেষ আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে গত ৬ জুলাই হাজিরপাড়া সাকিনস্থ একটি বসত বাড়ীতে এক ঝটিকা অভিযান পরিচালনা করে।

র‌্যাবের আভিযানিক দলটির উপস্থিতি টের পাওয়া মাত্রই বাড়ীর ভেতর অবস্থান করা মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনী ভেদ করে পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে। তারা একটি প্লাস্টিকের ড্রাম ফেলে রেখে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা অত্যন্ত সাহসিকতার সাথে ধাওয়া করে ঘটনাস্থলেই ১ জন নারী মাদক কারবারিকে অবরুদ্ধ ও গ্রেফতার করতে সক্ষম হয়। তবে সুকৌশলে তার অপর এক সহযোগী মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধৃত নারী আসামির ঘর ও ফেলে যাওয়া প্লাস্টিকের ড্রামটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে ড্রামের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ লক্ষ ১০ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য কোটি টাকার ঊর্ধ্বে। উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক কারবারি শাকিলা শারমিন রেশমীর বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে তার সরাসরি জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য মিলেছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং ধৃত আসামিসহ পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করতঃ নিয়মিত এজাহার দাখিলপূর্বক উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off