1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ

অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ,  টেকনাফ।

কক্সবাজার টেকনাফর হ্নীলা ইউপির ৭নং ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকায় গহীন পাহাড়ে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে অপহরণ পূর্বক মুক্তিপণের দাবীতে চাঞ্চল্যকর অপহরণ মামলার মুলহোতা ও এজাহারনামীয় ১ নং আসামী এবং সহযোগী অটোচালককে অটোগাড়ীসহ গ্রেপ্তার করেছে সিপিসি-১, টেকনাফ, র‌্যাব-১৫, কক্সবাজার। তারা হলেন, রঙ্গিখালী স্কুল পাড়া এবং জুম্মা পাড়ার বাসিন্দা মৃত সুলতান আহমদের ছেলে মোঃ রাসেল (২৮) ও মৃত রশিদ আহমদের ছেলে আরমজন (২১)।

রবিবার (১৯ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর এস এম মারুফ।

তিনি বলেন, গত ২৬ জুন তারিখে সংঘবদ্ধ অপহরণকারী চক্র ৪ জন ভিকটিমকে অস্ত্রের মুখে জিম্মি করে টেকনাফের গহীন পাহাড়ে আটক করে ও মুক্তিপণ হিসেবে ভিকটিমদের প্রত্যেকের পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা করে দাবি করে। পরে মুক্তিপণের টাকা আদায়ের জন্য অপহরণকারীচক্র ভিকটিমদের ওপর বর্বর শারীরিক নির্যাতন চালায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ জুন দুপুরে সিপিসি-১ টেকনাফ, র‌্যাব-১৫ টেকনাফের  হ্নীলা ৭নং ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার গহীন পাহাড়ে একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে পাহাড়ের ভেতর আটকে রাখা জঘন্য ও নির্মম নির্যাতনের শিকার ৪ জন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে এতদসংক্রান্তে অপহরণের ঘটনায় টেকনাফ মডেল থানায় পেনাল কোডে একটি মামলা রুজু হয়।

উক্ত ঘটনায় মামলা দায়েরের পর থেকেই জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাবের চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায়, গত ১৮ জুলাই রাতে র‌্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার হাড় কাপানো গহীন পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মোঃ রাসেল (২৮) এবং আরমান (২১) কে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে রঙ্গিখালী স্থানীয়রা অপহরণ চক্রের সদস্যদের আটকের খবরে র‍্যাব-১৫ কে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দাবি করেছেন উক্ত ঘটনার সাথে যা জড়িত আরো যারা আছে তাদের খোঁজে আইনের আওতায় আনার দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off