
সংবাদ দাতা
কেন্দ্রীয় যুবদলের নির্দেশে যুবদল কে তৃণমূলে শক্তিশালী করতে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সাংগঠনিক ১০নং ওয়ার্ডের ( বড় লেচুয়াপ্রাং) কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকালে হ্নীলা উত্তর যুবদলের আহবায়ক হারুন রশিদ প্রভাত ও সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের যৌথ ভাবে ঘোষণা করেন। তারা হলেন, জুহুর আলম সভাপতি, বেলাল উদ্দিন সাধারণ সম্পাদক আবছার উদ্দিন নয়ন, ও সাংগঠনিক আবছার উদ্দিন (২) কে ঘোষণা করা।

এর আগে হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ১০নং ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে হোছাইনিয়া মাদ্রাসার হল রুমে দ্বি-বার্ষিক সম্মলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। হ্নীলা উত্তর শাখা যুবদলের আহবায়ক হারুন রশিদ প্রভাতের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উত্তর শাখা বিএনপির আহবায়ক শাকের আহম্মদ। হ্নীলা দক্ষিণ শাখা যুবদলের সাবেক সভাপতি সাংবাদিক নাছির উদ্দীন রাজ, উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ ইলিয়াছ বুলবুল , যুগ্ম আহবায়ক যথা ক্রমে মোহাম্মদ ইসমাইল, সরওয়ার, শফিকুল ইসলাম বাপ্পি, মোহাম্মদ মামুন সিকদার, সাংগঠনিক ৩নং ওয়ার্ডের আহবায়ক হামিদ হোছেন, ৮নং ওয়ার্ডের আহবায়ক নুরুল আমিন। এতে আরো উপস্থিত ছিলেন, মুন্সি মোঃ রফিক, ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আহমদ, যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন,জামাল উদ্দিন সহ অনেকেই।

প্রধান অতিথি মোহাম্মদ আলী চেয়ারম্যান বলেন, সরকারের উন্নয়ন কে জনগণের কাছে পৌঁছে দিতে যুবদলকেই বেশি ভুমিকা রাখতে হবে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার তাই এখন থেকে কৃষকদের সুবিধার জন্য কৃষক কার্ড প্রদান করতে ইতি মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সরকার তথ্য সংগ্রহ করেছে। তারি ধারাবাহিকতায় টেকনাফে যদি দ্বিতীয় বারের মত কৃষক কার্ড দেন মনে হয় বড় লেচুয়াপ্রাং আগে পাবে যেহেতু তাদের অধিকাংশ কৃষক। সুতেরা বিগত নির্বাচনে আপনেরা শাহজাহান চৌধুরী কে বিপুল ভোটে আপনাদের কেন্দ্রে বিজয় করেছেন বলে এবার সবার আগে উন্নয়ন আপনাদের এলাকায় হবে ইনশাআল্লাহ।
copy off
Leave a Reply