
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে ৫ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের মাদক ব্যবসায়ী ও মাদক চোরাকারবারীর চক্রের ২ জন সদস্য কে আটক করেছে র্যাব-১৫। আটকেরা হলেন, মিয়ানমারের ফর্তু থানার পিন্ডিসং জেলার আব্দুল আলীর ছেলে করিম আলী(৩২), মংডু জেলার রাখাইন প্রদেশের সৈয়দ হোসেনের ছেলে হাসান আরাফ(৪৪)।
রবিবার (২ আগস্ট) দুপুরে কক্সবাজার র্যাব ১৫ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মোস্তাফিজুর রহমান সাক্ষরিত এক সংবাদে তা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় বিদেশি নাগরিক মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে মাদক নিয়ে মিয়ানমার থেকে নাফ নদী পথে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছে এবং বাংলাদেশী মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট নিয়ে টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় জনৈক মৃত নাজির আহম্মেদ এর মাছের ঘেরের দক্ষিণ পাশের ফজল করিমের ধানের ছড়া খালের কাঁচা মাটির রাস্তার উপর অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ভোরে চৌকস আভিযানিক দলটি উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যগণ ২জন ব্যক্তিকে দৌড়াঁইয়া আটক করতে সক্ষম হয়। তাদের সাথে থাকা দুইটি বস্তার মধ্যে মোট ৫ লাক্ষ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যাহা যথাযথভাবে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। ধৃত ব্যক্তিদ্বয়দের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে।
এছাড়াও গতকাল ১ আগস্ট বিকালে অপর একটি অভিযানে র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় এবং উক্ত ঘটনায় টেকনাফ থানায় হস্তান্তরের পর আইনি কার্যক্রম সম্পাদন করা হয়েছে।
copy off
Leave a Reply