1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন 

টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

কক্সবাজার টেকনাফে আষাঢ় মাসের টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন কর্ম হীন মানুষ । সপ্তাহের টানা প্রচুর বৃষ্টিতে তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি, পানি বন্দি হয়েছে শত শত পরিবার, নষ্ট হয়েছে অনেক ফসল, মানুষ কর্মস্থল বা অন্য কোন কাজ কর্ম করতে পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে। টেকনাফ আবহাওয়া অফিস জানিয়েছেন টানা বৃষ্টিতে প্রতিদিন ৯৫ থেকে ৯৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হচ্ছে। এমতা অবস্থায় সরকারের পক্ষ থেকে টেকনাফ উপজেলাতে বিপর্যস্ত ও পানি বন্দি মানুষের পাশে দাড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

শুক্রবার (১০ জুলাই)  দুপুর থেকে পুরো টেকনাফ উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভাতে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কক্সবাজার -৪ আসনের এমপি শাহজাহান চৌধুরী বৃষ্টিতে ভিজে প্রতিটি পাড়া বা গ্রামে গিয়ে পানি বন্দি মানুষ গুলো দেখেন এবং নিজ হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, হঠাৎ বৃষ্টির কারণে আপনেরা যে ক্ষতিগ্রস্থ হয়েছেন তার জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা নিয়ে এসেছি। পরে আপনাদের উন্নয়নের জন্য ধাপে ধাপে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হবে। তবে কেউ যেন অতি বৃষ্টিতে ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস বা অবস্থান না করেন সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করেন এমপি শাহজাহান চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান সহ অনেকেই।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়াজুল ইসলাম জানান, অতি বৃষ্টির কারণে মানুষ কর্মহিন হয়ে পড়েছে। গত ৮ দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে কোন নৌ যান চলাচল নেই। তবুও দ্বীপের বাসীন্দাদের জন্য সরকারে পক্ষ থেকে ৩টান চাউল সহ বেশ কিছু ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off