1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর বিএনপির সাংগঠনিক ১০নং ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষণা।  ধানের শীর্ষের পক্ষে ভোট করায় রেমিটেন্স যোদ্ধাকে সাজানো হয়েছে মাদক ছিনতাইকারী –  প্রতিবাদ ও ব্যাখ্যায় কবির হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা সাংগঠনিক ৩নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ  হ্নীলা উত্তর শাখা বিএনপির সাংগঠনিক ৩নং ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষণা  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিং বডির সভা অনুষ্ঠিত মাদ্রাসার মান উন্নয়নে ঐক্যবদ্ধ কাজ করার অঙ্গীকার    দীর্ঘ ৫০ বছর পর ভবন পেল টেকনাফের ঐতিহ্যবাহী রংগীখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা  প্রাইভেটকার জব্দ ৪কোটি টাকার ইয়াবা সহ যুবক আটক  মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা 

টেকনাফের নাফ নদী থেকে ২লাশ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার নাফ নদী পয়েন্ট হতে দুইটি ভাসামান রাশ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। এদের মধ্যে ১জনের পরিচয় শনাক্ত না হলেও অপর জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানাগেছে।
শনিবার ( ১৩ জুলাই) দুপুরে ও সন্ধায় তাদের দু জনের লাশ মিলে নাফ নদীতে।

স্থানীয় বাসীন্দারা জানায়, দুপুরে দমদমিয়া কিয়ারি সিন্দবাদ এলাকার সামান্য দক্ষিণে একটি অজ্ঞাত লাশ নাফ নদীর কিনারে জোয়ারের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশ কে খবর দেন। পরে নৌ পুলিশ একটি টিম এসে তাকে উদ্ধার করে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

অপর দিকে গত কয়েক দিন আগে হ্নীলা ইউপির দমদমিয়া এলাকা থেকে স্থানীয় বাসীন্দা ( বাঙালি) মোঃ ইউনুস নামের ২সন্তানের জনক নিখোঁজ হয়। পরে তাহার স্বজনেরা তাকে অনেক খুঁজাখুঁজির পরে শনিবার সন্ধ্যাকালিন সময়ে নাফ নদীর বেক্রোজ জাহাজ ঘাটে নাফ নদীর কিনারা হতে ভাসামান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা । নিহত মোঃ ইউনুস চট্টগ্রাম বাঁশ খালী এলাকার বাসীন্দ হলেও সে দমদমিয়া এলাকায় শাশুর বাড়িতে থেকে জীবন জীবিকা নির্বাহ করে চলতেন বলে জানাগেছে।

টেকনাফ নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ তফন কুমার বিশ্বাস জানান, লাশ দু টি উদ্ধার করে সুরাতল কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ ওসমান গনি জানান, ওই এলাকার মানব পাচার কারিদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে উক্ত ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের কাছ থেকে শুনতে পাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!