1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি 

গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না: কোটা আন্দোলনের সমন্বয়ক আসিফ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না বলে জানিয়েছে চলমান কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) আইনমন্ত্রী আনিসুল হকের আলোচনার প্রস্তাবের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।

এর আগে, অন্য আরেকটি ফেসবুক পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের সহযোগিতায় দেশবাসীকে ওয়াইফাই উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের সহযোগিতায় দেশবাসীকে ওয়াইফাই উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ডিজিটাল ক্র্যাকডাউন মোকাবিলায় এগিয়ে আসুন।’

এর আগে, বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকার কোটা সংস্কারের পক্ষে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। একইসঙ্গে শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সঙ্গে সরকার বসতে রাজি আছে বলেও দাবি করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে এই কমিটির দায়িত্ব দেওয়া প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। আমার বিশ্বাস তিনি এই প্রস্তাব অনুযায়ী খন্দকার দিলিরুজ্জামানকে দায়িত্ব দেবেন।

আইনমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারে শিক্ষার্থীদের সঙ্গে সরকার নীতিগতভাবে একমত। ফলে আন্দোলনকারীরা যখন রাজি হবে, তখনই সরকার তাদের সঙ্গে বৈঠকে বসবে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off