1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে বন্য হাতির রহস্যময় মৃত্যু!

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ। 

 

কক্সবাজার টেকনাফে এক বন্য হাতির রহস্যময় মৃত্যু হয়েছে। ওই হাতির মৃত্যুকে ঘিরে এলাকায় চলছে নানা গুঞ্জন। আসলে স্বাভাবিক মৃত্যু? না হত্যা।

 

শুক্রবার (১৬ আগষ্ট) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীস্থ কোনাপাড়া এলাকায় এ হাতি মৃতদেহ দেখা যায়। ধারণা করা হচ্ছে হাতিটির আনুমানিক বয়স ২৫/৩০ বছর। তবে এটি পুরুষ হাতি। তার দাঁত অনেক মূল্যবান।

 

স্থানীয়রা বলছেন, ফজরের নামাজের পর কোনার পাড়া মো. হোসেনের বসত বাড়িতে এক হাতি চটপট করতেছে। হোসেনের বাড়ির দরজা ধাক্কা দিয়ে বলি কারেন্ট বন্ধ করে দিতে। কারেন্ট বন্ধ করার কিছুক্ষণ পর হাতির মৃত্যু হয়। বিষয়টি বনবিভাগে খবর দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। কে বা কারা এই কাজে জড়িত খোঁজ খবর নিচ্ছেন।

 

স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ ইলিয়াস জানান, আমার এলাকার কোনা পাড়াতে হাতির মৃত্যু হয়েছে শুনে ঘটনা স্থলে দেখতে গিয়েছিলাম, হাতির গায়ে একটি ক্ষতের চিহ্ন আছে। তবে সেটি কি বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন না অন্য কিছু তা বলতে পারছিনা। বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছে।

 

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সরওয়ার আলম জানান, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্থানীয় ভেটেনারি সার্জন বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তার পৌঁছে ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক দিয়ে হাতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, হাতিটি মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাতিটির ময়নাতদন্ত শেষে স্থানীয়ভাবে মাটিতে পুঁতে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান সরওয়ার।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off