1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফ পৌর সচিব-প্রধান সহকারীর বিরুদ্ধে দুর্নীতি-আত্মসাতের অভিযোগ, পদ প্রত্যাহার চায় শিক্ষার্থীরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

 

টেকনাফ পৌর সচিব মহিউদ্দিন ফয়েজির বিরুদ্ধে দুর্নীতি ও আত্মসাতের অভিযোগে পদ প্রত্যাহারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও সচিবের নেতৃত্বে প্রধান সহকারী ও ভারপ্রাপ্ত একাউন্টিং মোরশেদুল আলম অদৃশ্য ক্ষমতা ব্যবহার করে অ্যাকাউন্টিং পদ শূন্য থাকা সত্বেও সেটির ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করে বেতন ভাতা সহ নানা অনিয়ম দূর্নীতি লুটপাটের অভিযোগ রয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান তারা।

 

শিক্ষার্থীরা জানায় ওই সচিবের বিরুদ্ধে পৌরসভার যেকোন উন্নয়ন মূলক কাজে হতে ৩শতাংশ কমিশন খাওয়া, মোটা অংকের টাকার বিনিময়ে কর্মচারী নিয়োগ, নাগরিকদের জন্যে বরাদ্দকৃত বিভিন্ন এনজিওর অনুদান আত্মসাৎ, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন সহ বিভিন্ন সনদপত্র বাবদ অতিরিক্ত ফি আদায়, স্থানীয় পৌর নাগরিকদের সাথে খারাপ আচরণ, জনগনকে অপেক্ষমান রেখে নিজের ক্ষমতাশক্তিতে ঘুমানো, এনজিও কর্তৃক নিয়োগ দেওয়া-পরিচ্ছন্নতা কর্মীদের বেতন হতে অর্ধেক বেতন আত্মসাৎ, পৌরসভার বিশুদ্ধ পানি সাপ্লাই প্রজেক্ট সংস্কার কাজে ৮০ হাজার টাকা খরচের পরিবর্তে ২ লক্ষ ৫০ হাজার টাকা বিল করে টাকা আত্মসাতের চেষ্টা।

 

শিক্ষার্থীরা জানান, এই অভিযোগ গুলোর ভিত্তিতে তাকে পদ থেকে প্রত্যাহারের দাবি এবং ৭২ ঘন্টা আল্টিমেটাম দেওয়া হয়।

 

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনেক ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছেন, অভিযোগ উঠেছে উক্ত সচিবের নেতৃত্বে প্রধান সহকারী ও ভারপ্রাপ্ত একাউন্টিং মোরশেদুল আলম অদৃশ্য ক্ষমতা ব্যবহার করে অ্যাকাউন্টিং পদ শূন্য থাকা সত্বেও সেটির ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করে বেতন ভাতা সহ নানা অনিয়ম দুর্নীতি লুটপাটের মধ্যে জড়িয়ে থাকার জনশ্রুতি রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাউন্সিলর এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম মানিক জানান, পদ শূন্য থাকা সত্বেও অ্যাকাউন্টিং পদে নিয়োগ দেওয়া হয়নি, মোরশেদুল আলম ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন এবং এছাড়া কাউন্সিলরদেরকে জনসাধারণের সেবা থেকে বঞ্চিত রেখে দায়িত্বরত কর্মকর্তারা নিজেরা অতিরিক্ত অর্থের বিনিময়ে  প্রদান করতো যা সম্পূর্ণ  আইনবিরোধী। নির্বাচিত কাউন্সিলরগণ তাদের কারণে জনগণকে পর্যাপ্ত সেবা দিতে পারেনি, অনেক সময় সাধারণ জনগণকে রোষানলে পড়তে হয়েছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off