1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ 

বদি-শাহীনা, আলম-বশর সহ ৭২ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা

  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক এমপি দম্পতি আব্দুর রহমান বদি তার স্ত্রী শাহীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর সহ ৭২ জনের নামে টেকনাফ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, গুলিবর্ষণ বিভিন্ন স্থাপনার ক্ষতি সাধন, প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আরও ৩০০ /৪০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে টেকনাফ সদর ইউনিয়ন যুবদল নেতা মোঃ রফিক বাদী হয়ে মডেল থানায় এ মামলার এজাহার দায়ের করেন।

বুধবার (৯ অক্টোবর) রাতে ৮টার সময় এই মামলার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক দুই সাংসদ আব্দুর রহমান বদি ও তাঁর স্ত্রী শাহিন আক্তার এর নেতৃত্বে ও প্ররোচনায় অন্যান্য আসামীরা ওই দিনের আন্দোলনকে প্রতিহত করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে এলোপাথাড়ি গুলি বর্ষণ করে টেকনাফ পৌরসভাস্থ ঝর্ণা চত্বর ও খায়ূকখালী ব্রীজ এলাকায় অরাজকতা ও ত্রাস সৃষ্টি করে। এসময় তারা বিভিন্ন স্থাপনায় ভাংচুরও চালায়।

এই মামলার উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল কবির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, সাবরাং, হ্নীলা, বাহারছড়া ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুর হোসেন, রাশেদ মাহমুদ আলী ও আমজাদ হোসেন খোকন, পৌর যুবলীগ নেতা রেজাউল করিম ও মোহাম্মদ আবদুল্লাহ, মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা প্রমুখ।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘এক যুবদল নেতা বাদী হয়ে সাবেক এমপি আব্দুর রহমান বদি ও তাঁর স্ত্রী শাহিনা আক্তারসহ ৭২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। আসামিদের ধরতে আমাদেও বিশেষ অভিযান চলবে।’

এদিকে সরকার পতনের পর গত ২০ আগস্ট চট্রগ্রাম থেকে র‌্যাবের হাতে আটক হন সমালোচিত সাবেক এমপি আব্দুর রহমান বদি। এরপর থেকে তাঁর স্ত্রী সাবেক এমপি শাহীন আক্তার আত্মগোপনে চলে যায়।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!