1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি 

ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী ফুটবল ম্যাচ ও সম্প্রীতির অনুষ্ঠান

  • আপডেট সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান টেকনাফ।

ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে সম্প্রতি হ্নীলা ইউনিয়নে ঐতিহাসিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাবেক ফুটবলার, শিক্ষার্থী ও সম্মানিত নাগরিকদের অংশগ্রহণে এই আয়োজন এলাকায় নতুন করে সম্প্রীতির বন্ধন গড়ে তোলে।

একদিকে হ্নীলার সোনালী অতীত ফুটবল টিম, যেখানে খেলেছেন এলাকার প্রবীণ ফুটবলার থেকে শুরু করে বর্তমান প্রজন্মের সম্মানিত ব্যক্তিবর্গ। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত টিম। এই ম্যাচের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করা।

প্রধান অতিথির বক্তব্যে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম বলেন, “আমার জন্মভূমি ওয়াব্রাং থেকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অসংখ্য মেধাবী শিক্ষার্থী গড়ে উঠেছে। তাদের সবাইকে আজ এক মাঠে দেখে আমি গর্বিত।”

এলাকার প্রবীণরা বলেন, “৫৪ বছর বয়সী ফুটবলারদের মাঠে নামতে দেখেছি, সন্তানরা আবার এক হয়েছে। এমন আয়োজন আগে কখনো দেখিনি। আমরা চাই, প্রতিবছর এই অনুষ্ঠান যেন হয়।”

ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস মিন্টু বলেন, “আমরা শুধু খেলাধুলাই নয়, মাদকমুক্ত সমাজ গঠন ও শিক্ষার প্রসারে কাজ করি। এই ক্লাব থেকে ইতিমধ্যে জাতীয় ও বিভাগীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ন্যাশনাল জুডো চ্যাম্পিয়ন রিয়াজ উদ্দিন বলেন, “আজকের দিনটি আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। এই ক্লাব এবং এলাকার মানুষ আমাকে যা দিয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। বিশেষ করে ক্লাবের ক্যাপ্টেন জাইনুল ইসলাম ও ইলিয়াস মিন্টু ভাইদের অবদান স্মরণীয়।”

শফিক শাংগুলু বলেন, এই অনুষ্ঠান এলাকায় উৎসবের আমেজ এনেছিল। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও প্রাণখোলা আড্ডায় অংশ নিয়ে এই উদ্যোগকে সফল করে তোলে। ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের এমন সামাজিক ও ক্রীড়া কার্যক্রম ভবিষ্যতেও চলমান রাখার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off