1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি 

বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রে’প্তার

  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

 

ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুবায়েরের বাড়ি থেকে যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ মে) রাজপাশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল ইসলাম বাবু আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ভাইজি জামাই এবং তার গ্রামের বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুবায়ের ও বাবুর বাড়ি সদর উপজেলার রাজপাশা গ্রামে। সরকার পরিবর্তনের পর বাবু প্রায়ই বিএনপি নেতা জুবায়েরের বাড়িতে রাত্রিযাপন করতেন। শনিবার রাতেও তিনি সেখানে অবস্থান করছিলেন। রোববার সকালে জুবায়েরের বাড়ির সামনে থেকে শেখেরহাট ক্যাম্পের পুলিশ তাকে আটক করে। পরে ঝালকাঠি সদর থানায় নিয়ে আদালতে প্রেরণ করা হয়।

সাইফুল ইসলাম বাবুর শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বলেন, বাবুকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান থাকবে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off