1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

টেকনাফ ছাত্র পাঠাগারের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ নোমান, টেকনাফ ৭১

টেকনাফ ছাত্র পাঠাগার কতৃক পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

২২ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে টেকনাফ বাস টার্মিনালস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে এ সময় টেকনাফ ছাত্র পাঠাগার কতৃক কুইজে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আহমদ বিন শফি’র সভাপতিত্বে নুর নবী’র সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ সরকারি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল, কক্সবাজার সিটি কলেজের প্রভাষক এহসান উদ্দিন, রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল হোসাইন হেলালী, বীর মুক্তিযোদ্ধা হাজী মোস্তফা আহমদ, তালিমুল কুরআন মাদ্রাসার ইব্রাহীম রাহী প্রমুখ

উল্লেখ, গত ১৩ জুলাই টেকনাফ ছাত্র পাঠাগার কতৃক অনুষ্ঠিতব্য অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মীর মোশাররফ, দ্বিতীয় স্থান লাভ করে রাসুলপুর কেরানীগঞ্জ মাদ্রাসার ছাত্র সালমান মাহমুদ, তৃতীয় স্থান অধিকার করেন টেকনাফ আইডিয়াল পাবলিক স্কুলের ছাত্র মেহেদী হাসান

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের বদনামে দূষিত টেকনাফকে আলোকিত করতে শিক্ষার কোন বিকল্প নেই, টেকনাফ ছাত্র পাঠাগারটি টেকনাফের মান দেশের কাছে উজ্জীবিত ও শিক্ষিত তরুণদেরকে সম্পৃক্ত করতে পারবে একদিন, এই অনলাইন কুইজ প্রতিযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।

copy off