
নাছির উদ্দীন রাজ টেকনাফ।
মাদক দেশ ও জাতির শত্রু, তাই মাদক কে নাম বলুন। এই মাদকের কারণে দেশের যুব সমাজের ধ্বংস হচ্ছে। মাদক সেবন করে সমাজে অশান্তি ও পরিবারে পিতা-মাথা, ভাই-বোনদের মারধর করছে অনেক যুবক । অনেক এলাকায় মানুষ মাদক সেবন করে নিজের পরিবারের সদস্যদের হত্যা পর্যন্ত করেছে এরকমও শুনার যায়। মাদকের কারণে ধ্বংস হচ্ছে, পড়া লেখা, খেলাদুলা, বৈধ ব্যবসা বানিজ্য সহ অনেক কিছু। শুধু তা নয় বড় বড় মাদক কারবারিরা অবৈধ টাকার পাহাড় গড়ে গাড়ি বাড়ি সম্পদ ক্রয় করে যে কারবার শুরু করেছে। তা দেখে মনে হচ্ছে তারা মাদক ব্যবসায় অপরাপর মানুষ কে মাদক কারবারে উদ্বুদ্ধ করছে। তাই ভবিষ্যতে মাদক কারবারিদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আশা হবে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ আমরা যোদ্ধা ঘোষণা করেছি। যতক্ষণ মাদকের শিখড় শেষ হবেনা ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। যারা তাহার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেন তাদের হুশিয়ার উচ্চারন করে এমপি শাহজাহান চৌধুরী বলেন, আমি কোন দখলবাজও নয়,চাঁদা বাজও নয়, মাদক কারবারিও নয়। সুতরাং আমার কোন ভয় নাই। যে সমস্ত মাদক কারবারি ও মাপিয়ারা আমার নির্বাচনের বিজয় ঠেকাতে পারেনি তারা সকলে আবারও একত্রিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাই দলের নেতা কর্মী ও জনসাধারকে বিভ্রন্ত না হয়ে সতর্ক থাকার আহবান জানান।
শনিবার (২১ আগস্ট) বিকালে টেকনাফ পৌর শহরে টেকনাফ মডেল থানার উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী র্যালি ও সমাবেশে পথ সভায় কক্সবাজার -৪ আসনের এমপি শাহজাহান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কথা বলেন।
এসময় মাদক বিরোধী মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, টেকনাফ পৌর বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব এনামুল হক কাউন্সিল, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম সহ অনেকেই।
copy off
Leave a Reply