1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ  টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন 

ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ 

  • আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য (ইউপি মেম্বার) ছিদ্দিক আহমদ তার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিত্ব করার পাশাপাশি টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও রাজনৈতিক দায়িত্ব পালন করছেন।

 ১২ আগস্ট বুধবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত এক পত্রের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র জমা দেন।

 

লিখিত পদত্যাগপত্রে ছিদ্দিক আহমদ উল্লেখ করেন, তিনি সাবরাং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের নির্বাচিত সাধারণ সদস্য হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু বর্তমানে তার কিছু ব্যক্তিগত ও পারিবারিক অনির্বার্য সমস্যার কারণে ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রমে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় এবং সুস্থ মস্তিষ্কে ইউপি সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। চিঠিতে উল্লিখিত তারিখ থেকেই তাকে উক্ত পদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off