1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা এবার টমটম চালক অ’প’হ’র’ণ ৫ লাখ টাকায় মিলবে মুক্তি 

টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ টেকনাফ। 

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় তিনটি ড্রাম ট্রাক, একটি ড্রেজার মেশিনসহ প্রায় ৫০০ ট্রাক মাটি জব্দ করা হয়েছে। ওই অভিযানে সাবরাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, স্থানীয় ইউপি সদস্য কবির আহমদ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ ও আব্দুস সালামসহ টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী বলেন, জব্দকৃত মালামাল সরকারি কোষাগারে জমা রাখা হবে। উত্তোলন করা মাটি সরকারি কাজে ব্যবহার করা হবে।

স্থানীয়দের অভিযোগ, কাটাবনিয়া এলাকার আব্দুল মাজেদের ছেলে শওকত, আলমগীর ও সালাহউদ্দিন দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছেন। স্থানীয়দের দাবি, প্রায় এক বছর ধরে অব্যাহতভাবে মাটি উত্তোলনের কারণে বিপুল পরিমাণ মাটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে শওকত, আলমগীর ও সালাহউদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।

অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে কাটাবনিয়ার লামারপাড়া এলাকার প্রায় ১০০ পরিবারের ঘরবাড়ি ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। অপরদিকে সাবরাং টুরিজম পার্কের মাটিও রাতে বিক্রি করছে তারা। যার ফলে বেড়িবাঁধ ও ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের দাবি, অবৈধ মাটি উত্তোলন বন্ধের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার বসতবাড়ি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off