
মোঃ শেখ রাসেল (টেকনাফ ৭১)
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে অমার বাড়ী আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক এর আওতাধীন আলী আকবর পাড়া সমিতির উদ্যোগে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭মার্চ দুপুরে হ্নীলা ইউনিয়ন আওতাধীন আলী আকবর পাড়া সমিতির উদ্যোগে উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্বে করেন, আমার বাড়ী আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক এর টেকনাফ শাখা ম্যানেজার জনাব সানা উল্লাহ। পরিচালনা করেন
হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালাহ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি
জনাব নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন, রাশেদ মোহাম্মদ আলী,চেয়ারম্যান হ্নীলা ইউনিয়ন পরিষদ। জনাব মোহাম্মদ ইউনুছ
সাবেক মেম্বার – ১নং ওয়ার্ড হ্নীলা ইউনিয়ন পরিষদ।জনাবা ফরিদা বেগম মেম্বার, মহিলা মেম্বার – ১,২ও ৪ ওয়ার্ড। আমজাদ হোছাইন খোকন
সাধারণ সম্পাদক, বাহার ছড়া ইউনিয়ন যুবলীগ।হাসান পিয়াল – সাংগঠনিক সম্পাদক – হ্নীলা ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ। বেলাল উদ্দিন কোম্পানি সভাপতি, হ্নীলা ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগ। আবছার উদ্দিন, সাধারণ সম্পাদক হ্নীলা ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগ। উল্লেখ্য (আজ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
copy off
Leave a Reply