1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০ সেপ্টেম্বর ১৬১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় প্রথম ধাপের স্থগিত রাখা ১৬১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ সেপ্টেম্বর এসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে স্থগিত ৯টি পৌরসভার ভোটও একই তারিখে হবে।

বৃহস্পতিবার বিকালে কমিশন সভা শেষে এই তথ্য জানিয়েছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।সচিব জানান, স্থগিত ১৭৬টি ইউপির মধ্যে ১৬১টি ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভায় আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউপি ও পৌরসভায় প্রার্থীরা প্রচার-প্রচারণার সুযোগ পাবেন ১০ দিন।

এ ছাড়া চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুজনিত কারণে পাঁচটি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়, এগুলোতে অন্য কোনো ধাপের নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হবে বলেও জানান হুমায়ুন কবীর।

উল্লেখ্য, গত ১০ জুন সভা শেষে প্রথম ধাপের ১৬৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ষষ্ঠ ধাপের ৯টি পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। সেদিন কমিশনের ৮২তম সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছিলেন, করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যে ভোটের আয়োজন নিয়ে কমিশনারদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। তবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!