1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা

টেকনাফে ডিএনসি’র অভিযানে আইস ও ইয়াবাসহ আটক -১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৫ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে আইস ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তার অপর সহযোগী পালিয়ে যায়।

আটককৃত ব্যক্তি টেকনাফ সদরের গোদারবিল এলাকার আব্দুল খলিলের ছেলে মোহাম্মদুল্লাহ (৩১)।

(১৫ সেপ্টেম্বর) বুধবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা মুকুল।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদরের গোদারবিল এলাকার খলিলের বাড়িতে অভিযান চালিয়ে লুকানো অবস্থায় ৬৫ গ্রাম আইস ও ৫’শত পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় তার সহযোগী একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (২০) পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

ধৃত আসামী জব্দকৃত মাদকসহ ও পালিয়ে যাওয়া ব্যক্তিকে পলাতক আসামী করে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off